রবীন্দ্রজয়ন্তী দিবসে তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ হল কোভিড মোকাবেলায় - The News Lion

রবীন্দ্রজয়ন্তী দিবসে তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ হল কোভিড মোকাবেলায়




দি নিউজ লায়ন ;  রাজ্যের অন্যান্যস্থানের মতই দলীয় নেত্রীর নির্দেশে তৃতীয়বারের জন্যে ক্ষমতায় আসার উচ্ছ্বাস দমন করে রেখেছিলেন শান্তিপুরের তৃণমূল নেতৃত্ব এবং সমর্থকবৃন্দ। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আজ 25 শে বৈশাখ পালনের মাধ্যমে, ক্লাব বারোয়ারি ও  সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে রাজনীতি ভুলে কোভিদ আক্রান্ত রোগী এবং তার পরিবারের পাশে জনসেবায় নিয়োগ করতে হবে নিজেদের। 


আর সে কথার মান্যতা দিয়ে, শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনে সকাল ন'টা নাগাদ স্থানীয় নেতৃত্ব এবং বিভিন্ন গণসংগঠনের কার্যকর্তাদের উপস্থিতিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। 


শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র জানান, শান্তিপুরে কোভিদ সংক্রান্ত যেকোন সমস্যায় দলীয় কর্মীরা সর্বদা প্রস্তুত তাদের পাশে থাকার জন্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে তারা কাজ করতে প্রস্তুত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.